কর্মক্ষেত্রে ভালো করার মন্ত্র ইতিবাচক মানসিকতা
বিশ্ববিদ্যালয় নয়, কর্মক্ষেত্রে ইতিবাচক মানসিকতা একজন ভালো কর্মীকে তার লক্ষ্যবস্তুতে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন শার্পনার প্রতিষ্ঠাতা ও সিইও নজার ই জিলানী।
রবিবার (১৫ নভেম্বর) থেকে ৩ দিনব্যাপীর অনলাইনে শুরু হয়েছে এমপ্লোয়েবিলিটি ফেস্টের দ্বিতীয় দিন সোমবার ‘কর্পোরেট এটিকেট এন্ড উইনিং ইন্টারভিউ’ সেশনে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমাদের সবার মধ্যে সমান নিউরন রয়েছে, শুধু নিজেদের পজেটিভ মানুষিকতায় আমাদের সফল করে তুলতে পারে। পড়াশোনার পাশাপাশি এক্সাট্রা নলেজ থাকতে হবে।
অনুষ্ঠাটির পরিচালনায় ছিলেন, ইনস্পায়ারিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।
একই দিন বিকেলে অনুষ্ঠিত হয় ‘মনিটাইজ ইউর সোশ্যাল উইথ ইনস্পায়ারিং বাংলাদেশ’ সেশন। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় ‘গেট রেডি তো বিকাম এমপ্লয়েবল’ সেশন যেখানে উপস্থিত ছিলেন অগমেডিক্স বাংলাদশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান। দিনের শেষ সেশন ‘ এমপ্লয়াবিলিটি ইন নিউ নরমাল’ এ উপস্থিত ছিলেন বাংলাদেশের লেনোভোর সেলস ম্যানেজারে হাসান রিয়াজ।
এলআইসিটি এবং আইসিটি বিভাগের দুর্বার প্রকল্পের সঙ্গে যৌথভাবে তিন দিনের এই ফেস্টের মূল আয়োজক দক্ষিণ এশিয়ার প্রথম সোশ্যাল ফিনটেক ভেঞ্চার ইনস্পায়ারিং বাংলাদেশ।
দেশের প্রথম এই এমপ্লোয়েবিলিটি ফেস্টের সহযোগী হয়েছে জিও ফোন, বিএসডিআই, কানাডিয়ান ইউনিভারসিটি বাংলাদেশ, বিডি অ্যাপস, রাবভিক ইনোভেশন, কর্ম জবস, স্কীল জবস, ক্যারিয়ার হাব বাংলাদেশ, শার্পনার, লীডসাস, লাক্স বাংলাদেশ, বীগ ভেঞ্ছার, চার চাকা ও ডিজিবাংলা।